মুকসুদপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৫

আপডেট : ০১ মার্চ ২০২০, ০৭:১৫ পিএম

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৫ জন নিহত হয়েছেন। এ সময় প্রাইভেটকারটিতে আগুন ধরে যায়।

রোববার বেলা সাড়ে ৩ টার দিকে উপজেলার দিগনগর ইউনিয়নের ছাগলছিড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট নৌ পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আবুল বাশার জানান, দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারটি বরিশাল থেকে ঢাকা যাচ্ছিল।

ছাগলছিড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে প্রাইভেটকারটি রাস্তার পাশে খাদে পড়ে যায় ও সঙ্গে সঙ্গেই তাতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন।

তিনি আরও জানান, খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে হতাহতদের উদ্ধার করে। মারাত্মক আহত ২ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে তারা মারা যান।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

মুকসুদপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৫

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত