র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৭ রোহিঙ্গা নিহত

আপডেট : ০২ মার্চ ২০২০, ১১:০৭ এএম

কক্সবাজারের টেকনাফে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৫ এর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সাত রোহিঙ্গা নিহত হয়েছেন। নিহতদের ‘ডাকাত’ বলে দাবি করেছে র‌্যাব।

সোমবার ভোরে টেকনাফ উপজেলার জাদিমরা পাহাড়ে কথিত এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এ সময় ৫টি দেশীয় এলজি ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে র‌্যাব।

টেকনাফ র‌্যাব-১৫ সিটিসি-১ টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লে. মির্জা সাহেব মাহতাব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার ভোরে টেকনাফ জাদিমরা পাহাড়ে কুখ্যাত ডাকাত জকি অবস্থান করছে এমন তথ্যে তিনিসহ র‌্যাবের একটি দল ওই ক্যাম্পের পাশের পাহাড়ে অভিযান চালান।

তার ভাষ্য, এ সময় পাহাড় থেকে র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায় ডাকাত দল। র‌্যাবও আত্মরক্ষার্থে গুলি চালায়। এতে সাত ‘রোহিঙ্গা ডাকাত’ নিহত হয়।

এ সময় ৫টি দেশীয় তৈরি এলজি বন্দুক ও বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

তিনি বলেন, বিষয়টি টেকনাফ থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে আসলে ডাকাতদের পরিচয় নিশ্চিত করা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত