ঘরের মাঠে টানা দুটি ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল ফ্যাফ ডু প্লেসিকে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পর অস্ট্রেলিয়ার বিপক্ষেও তাকে রাখা হয়নি। তবে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দলে রাখা হয়েছে সাবেক প্রোটিয়া অধিনায়ককে।
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেললেও ওয়ানডেতে বিশ্রামে ছিলেন। অজিদের বিরুদ্ধে তার সঙ্গে টি-টোয়েন্টি খেলেছেন রাসি ফন ডার ডুসেনও। ভারত সফরে তাকেও ফেরানো হয়েছে ওয়ানডে দলে।
প্রোটিয়া দলে নতুন মুখ জর্জ লিন্ডে। কুঁচকির চোটের জন্য আগেই ভারত সফর থেকে ছিটকে গিয়েছেন কাগিসো রাবাদা।
১২ মার্চ ধর্মশালায় অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। পরের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১৫ ও ১৮ মার্চ।
ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দল:
কুইন্টন ডি কক (অধিনায়ক), টেম্বা বাভুমা, রাসি ফন ডার ডুসেন, ফ্যাফ ডু প্লেসি, কাইল ভেরেইন, হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, জন-জন স্মাটস, আন্দিলে ফেলুকওয়ায়ো, লুঙ্গি এনগিডি, লুথো সিপামলা, বিউরান হেনড্রিকস, আনরিক নরকিয়া, জর্জ লিন্ডে, কেশব মহারাজ।
