বাচ্চাকে বাঁচাতে সাপের সঙ্গে মা কাঠঠোকরার লড়াই ভাইরাল

আপডেট : ০৩ মার্চ ২০২০, ০২:৪৩ পিএম

সাপের ছোবল থেকে বাচ্চাদের বাঁচাতে মা কাঠঠোকরা লড়াই দেখে স্তম্ভিত মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনা ভাইরাল হয়ে পড়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, রবিবার বিকেলে টুইটারে এই ভিডিও পোস্ট করেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের অফিসার সুশান্ত নন্দা।

ক্যাপশনে তিনি লেখেন,  ‘এই পৃথিবীর কোনো শক্তি মায়ের ভালোবাসাকে হারাতে সমর্থ নয়। কাঠঠোকরা নিজের বাচ্চাদের বাঁচাতে সাপের সঙ্গে লড়াইয়ে নেমেছে।’

২৭ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, গাছের কোটরে কাঠঠোকরার বাসায় ঢুকে গিয়েছে সাপ। ভেতরে কাঠঠোকরার বাচ্চা। তাদের বাঁচাতে সাপের সঙ্গে যুদ্ধ লাগিয়ে দিয়েছে মা কাঠঠোকরাটি। ধারালো ঠোঁটের আঘাতে বিশাল সাপটিকে বিপর্যস্ত করে তোলে সে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত