অর্থ পাচার মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করার তাগিদ

আপডেট : ০৪ মার্চ ২০২০, ০৩:৩৯ এএম

অর্থ পাচার মামলার তদন্তকাজ দ্রুত সম্পন্ন করতে কর্মকর্তাদের তাগিদ দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল মঙ্গলবার সিআইডি সদর দপ্তরে অর্থ পাচারবিষয়ক আন্তঃবিভাগীয় সভায় এই তাগিদ দেওয়া হয়। সভায় অর্থ পাচার মামলার তদন্ত প্রক্রিয়া, বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনার প্রক্রিয়া ও মামলার তদন্ত সংক্রান্ত আলোচনা হয়। বিদেশ থেকে তথ্য পাওয়ার প্রক্রিয়ার উপায় সহজ করার কৌশল নিয়েও আলোচনা হয়।

সিআইডির অরগানাইজড ক্রাইমের ডিআইজি ইমতিয়াজ আহমেদের সভাপতিত্বে সভায় অর্থ পাচার মামলার তদন্ত সংস্থা সিআইডি, দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত