সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক-২০১৮ নিয়োগ প্যানেলের মাধ্যমে দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন চাকরিপ্রত্যাশীরা। গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০১৮ প্যানেল বাস্তবায়ন কমিটির ব্যানারে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, ২০১৮ সালে প্রাইমারি শিক্ষক নিয়োগে এবারই প্রথম সারা দেশ থেকে ২৪ লাখ পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ৫৫ হাজার ২৯৫ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এবং ১৮ হাজার ১৪৭ জন চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হন। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে প্রায় ৩৭ হাজার ১৪৮ জন নিয়োগবঞ্চিত হন।
