সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা কারিগরি শিক্ষা পাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ‘মাধ্যমিক হোক আর মাদ্রাসা হোক আর সাধারণ হোক ষষ্ঠ শ্রেণি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা পাবে শিক্ষার্থীরা।’ গতকাল মঙ্গলবার দুপুরে জেলার কালকিনির ঐতিহ্যবাহী বীরমোহন উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব একথা বলেন।
তিনি বলেন, ‘নবম ও দশম শ্রেণিতে দুটি কারিগরি বিষয় পড়ানো হবে, তবে বাধ্যতামূলক অন্তত একটি বিষয় কারিগরি বিষয় পড়তে হবে।’ এরপর যদি কেউ পড়তে চায় বা না চায় সেও কিন্তু নিজের আত্মকর্মসংস্থান করতে পারবে।’ আমরা সেই ব্যবস্থা সব শিক্ষাপ্রতিষ্ঠানে করছি।’
