শাহরুখ-কারিনা জুটির পরিচালক রাজকুমার হিরানি?

আপডেট : ০৪ মার্চ ২০২০, ০৮:১৬ পিএম

‘জিরো’ সিনেমা মুক্তি পাওয়ার পরে শাহরুখের ছবি নিয়ে বলিউডে আলোচনার কোনো শেষ নেই। শোনা যাচ্ছে, পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে ছবি করছেন শাহরুখ। শুধু তাই নয়, শাহরুখের বিপরীতে এই ছবিতে থাকবেন কারিনা কাপূর।

কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে সম্প্রতি মুম্বাইয়ের এক সংবাদ সংস্থাকে কারিনা জানিয়েছেন, তিনি শাহরুখকে শ্রদ্ধা করেন। তার সঙ্গে কাজও করতে চান।

তবে স্পষ্ট করে বলেছেন, রাজকুমার হিরানির ছবিতে শাহরুখের বিপরীতে আমি থাকছি না।

ওই সংবাদ সংস্থাকে বরং ইরফানের সঙ্গে কাজ করার বিষয়ে তার আগ্রহ প্রকাশ করেছেন কারিনা। নিউরোএন্ডোক্রিন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন অভিনয় থেকে ব্রেক নিয়ে এই ছবিতেই কামব্যাক করছেন ইরফান খান। আর ইরফানের আগামী ছবি 'আংরেজি মিডিয়াম'-এ দেখা যাবে কারিনা কপূরকে। এ ছবিতে  করিনার চরিত্রটি পুলিশের।

২০১৭-এ মুক্তি পাওয়া ছবি 'হিন্দি মিডিয়াম'-এর সিক্যুয়েল 'আংরেজি মিডিয়াম'। ছবিতে দিল্লিতে একজন ব্যবসায়ীর চরিত্রে দেখা যাবে ইরফানকে। ইরফানের মেয়ের চরিত্রে অভিনয় করবেন রাধিকা মদন।

সূত্র: আনন্দ বাজার

×
সর্বশেষ সর্বাধিক পঠিত