ঠাকুরগাঁওয়ে উদীচীর প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ

আপডেট : ০৭ মার্চ ২০২০, ১২:২০ এএম

যশোরে উদীচীর সমাবেশে বোমা হামলার বিচারের দাবিতে ঠাকুরগাঁওয়ে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে শহরের চৌরাস্তা মোড়ে উদীচী জেলা সংসদ এই কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে বক্তারা বলেন, উদীচীর হামলার ২১ বছর পার হলেও বিচার হয়নি। কালক্ষেপণ না করে অবিলম্বে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এ সময় উদীচীর সাংস্কৃতিক কর্মীরা প্রতিবাদী গণসংগীত পরিবেশন করেন। জেলা সংসদের সভাপতি সেতারা বেগম, সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু, সহসভাপতি অমল টিক্কা, প্রিন্স মাহামুদ, আহসানুল হাবীব বাবুসহ অনেকে সমাবেশে উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত