বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

আপডেট : ০৭ মার্চ ২০২০, ১২:২৪ এএম

বিদ্যুতের অযৌক্তিক দাম বৃদ্ধির বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও চাল, ডাল, তেল, ওষুধসহ নিত্যপণ্যের দাম কমিয়ে আনার দাবিতে বরিশালে মানববন্ধন, প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ বরিশাল জেলা কমিটি ওই বিক্ষোভ কর্মসূচি পালন করে। গতকাল শুক্রবার বেলা ১১টায় নগরীর প্রাণকেন্দ্র সদর রোডে অশি^নী কুমার হল চত্বরে ওই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।

বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ বরিশাল জেলা কমিটির সম্পাদক অধ্যাপক জলিলুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য একের পর এক দেশীয় সম্পদ বিদেশিদের হাতে তুলে দিচ্ছে। লুটপাটের স্বার্থে জ¦ালানি খাতে দায়মুক্তির আইন ও বিদ্যুতের দাম বৃদ্ধির আইন প্রণয়ন করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত