রূপগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

আপডেট : ০৭ মার্চ ২০২০, ০২:৩০ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারিবারিক কলহের জের ধরে সুরভী বেগমকে (২০) তার স্বামী জসিম উদ্দিন রানার শ্বাসরোধে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাঞ্চন এলাকার তালাবদ্ধ ঘর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। সুরভী মাদারীপুর সদর উপজেলার চরমুগরদীয়ার দেলোয়ার জোয়ারদারের মেয়ে। এ ঘটনায় রানার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন তার বাবা।

ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক সাইফুল ইসলাম জানান, সুরভীর সঙ্গে জসিমের মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ৬ মাস আগে তারা পালিয়ে বিয়ে করেন। পরে রূপগঞ্জের কাঞ্চনে মনির হোসেনের ভাড়া বাড়িতে বসবাস করছিলেন তারা। জসিম একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করেন। গত বুধবার দুপুরে তিনি তার শ্বশুরকে জানান, সুরভী খুব অসুস্থ, তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। পরদিন রাতে প্রতিবেশীরা ঘর তালাবদ্ধ দেখে জানালা দিয়ে সুরভীর লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ রাত ৯টার দিকে ঘরের তালা ভেঙে লাশ উদ্ধার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত