বিএমডব্লিউকে খেলনার মতো পিষে দিল ট্রেন (ভিডিও)

আপডেট : ০৭ মার্চ ২০২০, ০১:৫৮ পিএম

লেভেল ক্রসিং পড়েছিল একদিকে। কিন্তু তা খেয়াল না করেই রেললাইনের ওপরে এসেছিল বিএমডব্লিউ গাড়িটি। সে সময়ই সেখান দিয়ে দ্রুত গতিতে ছুটে যাওয়া ট্রেন খেলনা গাড়ির মতো পিষে দিয়ে গেল বিএমডব্লিউ গাড়িটিকে। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এই দুর্ঘটনা মঙ্গলবার দুপুরের, আমেরিকার লস অ্যাঞ্জেলসে। বৃহস্পতিবার নিজেদের টুইটার হ্যান্ডল থেকে ভিডিওটি পোস্ট করেছে লস অ্যাঞ্জেলস পুলিশ।

ভিডিওটি আপলোড করে পুলিশ লিখেছে, ‘অসাবধানতার ভয়ংকর পরিণতি। গুরুতর আহত হলেও ভাগ্যক্রমে চালক মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন।’

রেল লাইনের পাশ দিয়ে গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বনের কথাও নেটিজেনদের মনে করিয়ে দিয়েছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত