বিশ্বকাপ ফাইনালে ভারতের বিপক্ষে উড়ন্ত শুরু অস্ট্রেলিয়ার

আপডেট : ০৮ মার্চ ২০২০, ০১:৪৪ পিএম

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে টস জিতে ভারতের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ে নেমে ঝোড়ো শুরু পেয়েছে অস্ট্রেলিয়া। দশ ওভার শেষে স্বাগতিক ও গত আসরের চ্যাম্পিয়নদের সংগ্রহ বিনা উইকেটে ৯১।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ওপেনিং জুটিতে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দিয়েছেন অ্যালিসা হিলে ও বেথ মুনি। এর মধ্যে তাণ্ডব চালাচ্ছেন অ্যালিসা। ৩০ বলে সাত চার ও দুই ছক্কায় ফিফটি পূর্ণ করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান।

তুলনামূলক রয়েসয়ে ব্যাটিং করছেন মুনি। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের রান ৩০ পেরিয়েছে।

ম্যাচটিতে জয় পেলে প্রথমবারের মতো শিরোপা জয়ের আনন্দে মাতবে ভারত। আর অস্ট্রেলিয়ার হাতে ধরা দেবে পঞ্চম শিরোপা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত