ট্রাম্পের সমাবেশে যাওয়া ব্যক্তি করোনায় আক্রান্ত!

আপডেট : ০৮ মার্চ ২০২০, ১০:৪৬ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক রাজনৈতিক সমাবেশে উপস্থিত হওয়া এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। ওই সমাবেশে দেশটির ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সও উপস্থিত ছিলেন। শনিবার মার্কিন কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। সিএনএনের খবরে বলা হয়েছে, কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্স দেশটির রক্ষণশীল রাজনীতিকদের সবচেয়ে বড় বার্ষিক সমাবেশ। এতে হাজারো মানুষ উপস্থিত হন। ২৬-২৯ ফেব্রুয়ারি ওয়াশিংটনে অনুষ্ঠিত এই সমাবেশে ট্রাম্প ও পেন্স ছাড়াও দেশটির মন্ত্রিসভার একাধিক সদস্য ও হোয়াইট হাউজের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) বরাত দিয়ে সমাবেশের আয়োজক আমেরিকান কনজারভেটিভ ইউনিয়ন টুইটারে জানিয়েছে, নিউ জার্সির একটি হাসপাতাল এক ব্যক্তিকে পরীক্ষা করেছে এবং সিডিসি নিশ্চিত করেছে আক্রান্তের কথা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত