জামালপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে কাভার্ডভ্যান চালক নিহত

আপডেট : ০৯ মার্চ ২০২০, ০১:২২ পিএম

জামালপুরে ট্রাক ও কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে কাভার্ডভ্যান চালকের মৃত্যু হয়েছে। রবিবার ভোরে সদর উপজেলার জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের হরিদ্রাহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহীন মিয়া (৩০) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শাহাবুদ্দিনের ছেলে।

নারায়নপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আব্দুল লতিফ মিয়া জানান, ভোরে সদর উপজেলার জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের হরিদ্রাহাটা এলাকায় টাঙ্গাইলের মধুপুরগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যান চালক শাহীন মিয়ার মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে নারায়নপুর তদন্ত কেন্দ্রে নিয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত