সিরাজগঞ্জে মানববন্ধন

বঙ্গবন্ধু সেতু এলাকা থেকে বালু উত্তোলন বন্ধের দাবি

আপডেট : ০৯ মার্চ ২০২০, ১১:৪০ পিএম

বঙ্গবন্ধু সেতুর অদূরে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সদর ইউনিয়নের বারপাখিয়া গ্রামে যমুনা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে গতকাল সোমবার সকালে ওই গ্রামে আধঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধনে বারপাখিয়া, মূলকান্দি ও দশখাদা গ্রামের মানুষ অংশ নেয়। মানববন্ধন চলাকালে বেলকুচি সদর ইউপির চেয়ারম্যান মির্জা মো. সোলায়মান হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ হয়। এতে বক্তব্য দেন কারি আবদুল মজিদ, বাবুল হোসেন, গাজী আবদুল আজিজ, আনতাজ আলী প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত