সাতক্ষীরা সীমান্তে পৌনে এক কেজি সোনাসহ আটক ১

আপডেট : ১০ মার্চ ২০২০, ১১:১৭ পিএম

ভারতে পাচারের সময় সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তে অভিযান চালিয়ে ৯ পিস সোনার বারসহ মিলন মিয়া (২৮) নামে একজনকে আটক করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার বিকেলে সোনাসহ তাকে আটক করা হয়। মিলন উপজেলার ভাদিয়ালী গ্রামের মো. ওহাব আলীর ছেলে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মহিউদ্দীন খন্দকার জানান, কাকডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে সোনার একটি বড় চালান পাচার হচ্ছেÑএমন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপি কমান্ডার হাবিলদার শহিদুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সীমান্তবর্তী রওশনের মোড় নামক স্থানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে চোরাকারবারি মিলনকে আটক করা হয়। পরে তার জুতার তলায় বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৯ পিস সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার সোনার ওজন ১ কেজি ১৪৭ দশমিক ৫ গ্রাম। যার বাজার মূল্য ৫৬ লাখ ৭ হাজার ৩৭৫ টাকা। মিলনকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে। একইসঙ্গে জব্দ সোনার বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা রাখা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত