মানিকগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে বাসচালক গ্রেপ্তার

আপডেট : ১১ মার্চ ২০২০, ০৮:২৩ পিএম

মানিকগঞ্জ সদরের জয়রা এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আবুল হোসেন (৫০) নামে এক বাসচালককে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ থানা পুলিশ।

বুধবার বেলা ১১টার দিকে জয়রা এলাকার ভাড়াবাড়ি  থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী এলাকায়।

মানিকগঞ্জ সদর থানার এসআই শেখ সাইয়াদুর রহমান বলেন, আবুল হোসেন একজন বাসচালক। তিনি সদর উপজেলার জয়রা এলাকার নুরুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া। ভাড়াবাড়ির পাশের বাড়ির চার বছরের এক শিশুকে কৌশলে ধর্ষণ করেন তিনি। শিশুটির পরিবার তাকে উদ্ধারের পর চিকিৎসা দেওয়া হয়।

মানিকগঞ্জ সদর থানার ওসি রকিবুজ্জামান বলেন, শিশুটির মা লিখিতভাবে বিষয়টি থানা পুলিশকে জানালে আবুল হোসেনকে বুধবার গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়। বর্তমানে শিশুটি আশঙ্কামুক্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত