ইরাকের মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় আধা সামরিক বাহিনী হাশেদ আল-শাবি গোষ্ঠীর ২৬ যোদ্ধা নিহত হয়েছে। বৃহস্পতিবার সিরিয়ার পশ্চিমাঞ্চলে এই হামলায় চালানো হয়।
যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, বাগদাদে জোটের ঘাঁটিতে রকেট হামলার প্রতিক্রিয়ায় মার্কিন জোট এই হামলা চালিয়েছে বলে তারা আশঙ্কা করছেন।
তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কিছুই জানায়নি মার্কিন জোট। সীমান্ত শহর আলবু কামালের কাছে এই বিমান হামলা চালানো হয়।
ইরাকে জোটের তাজ বিমান ঘাঁটিতে ওই রকেট হামলায় দুজন মার্কিন এবং একজন ব্রিটিশ সামরিক সদস্য নিহত হয়। আহত হয়েছে অন্তত ১০ জন।
যদিও তাৎক্ষণিকভাবে এই হামলার দায় কেউ স্বীকার করেনি। কিন্তু যুক্তরাষ্ট্র এই আধাসামরিক গোষ্ঠীকেই দায়ী করছে হামলার জন্য।
ক্যাম্প তাজি মার্কিন নেতৃত্বাধীন জোটের সেনাদের ট্রেনিং ক্যাম্প হিসেবে পরিচিত। দেশটিতে এখনো ৬ হাজার মার্কিন সেনা রয়েছে। সন্ত্রাসবাদ মোকাবিলায় তারা ইরাকি সেনাবাহিনীকে সহযোগিতা করছে।
দুইদিন আগে আইএস বিরোধী অভিযানে দুই মার্কিন সেনা নিহত হয়েছে। রবিবার উত্তর-মধ্য ইরাকের পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
ডিসেম্বরে আরেক হামলায় একজন মার্কিন টিকাদার নিহত হয়। ইরান সমর্থিত বাহিনী কাতায়িব হিজবুল্লাহ এই হামলা চালায় বলে দাবি করে মার্কিন কর্তৃপক্ষ। ২০০৯ সালে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় শিয়া মিলিশিয়া সংগঠনটিকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে।
