আলোচনা সভায় মওদুদ

ঝুঁকি না নিয়ে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করুন

আপডেট : ১৪ মার্চ ২০২০, ০৩:৩৬ এএম

বিশ্বজুড়ে করোনাভাইরাস যেভাবে বিস্তার লাভ করেছে তাতে বাংলাদেশের কোনো ধরনের ঝুঁকি নেওয়া উচিত হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেছেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে যত রকম সতর্কতা অবলম্বন করা যায় তার সবই করা উচিত। কোনো ঝুঁকি না নিয়ে দেশের সব স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা উচিত।

গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপি সমর্থক সংগঠন নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে ‘করোনাভাইরাস : বাংলাদেশ এবং আন্তর্জাতিক পরিস্থিতি’ শীর্ষক এক মুক্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মওদুদ আহমদ বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে জনগণ সন্দেহের চোখে দেখে। কারণ বিগত দিনে প্রতিটি রাষ্ট্রীয় বিষয়ে তারা দুর্নীতির আশ্রয় নিয়েছে। এখন করোনাভাইরাস মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার কথা সরকারের পক্ষ থেকে বলা হলেও বাস্তবতা হলো সরকারের প্রস্তুতির বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত