সুনামগঞ্জে পিকআপভ্যানের ধাক্কায় শ্রমিক নিহত

আপডেট : ১৪ মার্চ ২০২০, ০৯:৫৬ এএম

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সিছনি এলাকায় পিকআপভ্যানের ধাক্কায় এক ঠেলাগাড়ির চালক নিহত হয়েছে।

শুক্রবার রাত ৯টায় সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কের সিছনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ঠেলাগাড়ি চালক দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দূর্গাপাশা ইউনিয়নের আক্তারপাড়া নূরপুর গ্রামের ফয়াজ আলীর ছেলে হেলাল মিয়া (৩৫)। এ ঘটনায় পিকআপের দুই হেলপারকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে ঠেলাগাড়ি চালক হেলাল মিয়া আক্তারপাড়া বাজার থেকে বাঁশ ভর্তি ঠেলাগাড়ি নিয়ে পাগলা বাজার আসার পথে পিকআপের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ সময় ঠেলাগাড়িতে থাকা বেশ কয়েকটি বাঁশ নিহতের শরীর ঢুকে আটকে গেলে ফায়ার সার্ভিসের লোকজন এসে তার মরদেহ উদ্ধার করে। 

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পিকআপের চালক পালিয়ে গেলেও তার দুই সহযোগীকে আটক করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত