করোনা: নিউজিল্যান্ডের মসজিদে নিহতদের স্মরণসভা বাতিল

আপডেট : ১৪ মার্চ ২০২০, ১১:৫০ এএম

বিশ্বব্যাপী করোনাভাইরাস আতঙ্কে ক্রাইস্টচার্চ মসজিদ হামলার রোববার অনুষ্ঠেয় প্রথম বার্ষিকীর স্মরণসভা বাতিলের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন।

শনিবার আরডার্ন বলেন, ‘এটি একটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে স্মরণসভা থেকে বিরত থাকছি।’

‘ওই ভয়ংকর ঘটনা স্মরণে আমাদের ফের অন্য কোনো ঘটনার ঝুঁকি নেয়া উচিত হবে না।’

গত বছরের ১৫ মার্চ ক্রাইস্টচার্চে জুম্মার নামাজ চলাকালে সেখানের দু’টি মসজিদে উগ্রবাদী এক শ্বেতাঙ্গের ভয়াবহ বন্দুক হামলায় ৫১ জনের প্রাণহানি ঘটে।

এমন নির্মম ও নৃশংস হামলার প্রথম স্মরণ সভায় কয়েক হাজার মানুষ অংশ নেবে বলে ধারণা করা হচ্ছিল। সভায় অংশগ্রহণকারীদের অনেকেরই বিদেশ থেকে আসার কথা ছিল।

আরডার্ন বলেন, ‘সাবধানতামূলক পদক্ষেপের অংশ হিসেবে নিউজিল্যান্ড এমন পদক্ষেপ নিয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত