ভারতে শনিবার আয়োজিত হয়েছে গোমূত্র পার্টি। অখিল ভারত হিন্দু মহাসভার উদ্যোগে এ 'পার্টির' আয়োজন হয়। এতে প্রয় ২০০ হিন্দু নেতাকর্মী উপস্থিত ছিলেন।
রয়টার্স জানায়, শনিবার দিল্লিতে হিন্দু মহাসভার আয়োজনে তারা কোনাভাইরাস থেকে মুক্তি পেতে এ গোমূত্র পার্টির আয়োজন করে।
ভারতের অন্যান্য স্থানেও এ ধরনের পার্টি আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছেন অখিল ভারত হিন্দু মহাসভার সদস্যরা।
শনিবারের পার্টিতে যোগ দেওয়া ওম প্রকাশ বলেছেন, '২১ বছর ধরে গোমূত্র পান করছি। আমরা গোবর মেখে স্নানও করি। কখনও বিদেশি ওষুধ খাওয়ার দরকার পড়েনি'।
সংগঠনের প্রধান চক্রপানি মহারাজ চামচে করে গোমূত্র নিয়ে ছবির জন্য পোজও দিয়েছেন।
প্রসঙ্গত, ভারতে ক্ষমতাসীন বিজেপির অনেক নেতা-মন্ত্রীই একাধিকবার গোমূত্রের ঔষধিগুণের কথা প্রচার করেছেন!
