যুক্তরাজ্য ছাড়া ইউরোপের অন্যান্য দেশের যাত্রীবাহী সব ফ্লাইট ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সেই সঙ্গে বাংলাদেশের সকল অন-অ্যারাইভাল ভিসা সুবিধা স্থগিত করা হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী শনিবার রাতে রাজধানীর মিন্টোরোডে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলন, ৩১ মার্চ পর্যন্ত এই ভিসা সুবিধা স্থগিত থাকবে।
পররাষ্ট্রমন্ত্রী জানান, রোববার মধ্যরাত থেকে ইউরোপের সঙ্গে আগামী ১৪ দিন প্লেন চলাচল বন্ধ থাকবে। এই সময়ে ইউরোপীয় দেশগুলোর নাগরিকদের বাংলাদেশে অন অ্যারাইভাল ভিসাও বন্ধ থাকবে। তবে যুক্তরাজ্য ও তুরস্ক এর আওতার বাইরে।
তিনি জানান, ইউরোপীয় দেশগুলোর সঙ্গে যাত্রীবাহী প্লেন চলাচল বন্ধ থাকলেও কার্গো প্লেন চলবে।
এক প্রশ্নের উত্তরে ড. মোমেন জানান, স্কুল-কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে কি-না, সেটা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে।
ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও বক্তব্য রাখেন।
