করোনাভাইরাসে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে আছে স্বাস্থ্যকর্মীরা। চিকিৎসক, নার্স ও হাসপাতালের অন্যান্য কর্মীদের যুদ্ধ করতে হচ্ছে করোনা রোগীদের নিয়ে।
স্পেনের একদল নার্স সামাজিক যোগাযোগমাধ্যমে এসে আবেদন জানিয়েছে, মানুষ যেন ঘর থেকে বের না হয়। স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে থাকলেই তারা নিরাপদ থাকবে।
লিফটে দাঁড়িয়ে মুখে মাস্ক পরিহিত তিন নার্স একটি সেলফি প্রকাশ করেন ফেসবুকে। ক্যাপশনে লেখেন, ‘আমরা ভীত। এরপরেও আমরা হাসিমুখে আপনাদের সঙ্গে আছি, কিন্তু আমরা ঠিকই আতঙ্কিত।‘’
তারা আরও লেখেন, ‘আপনাদের মতো আমাদেরও পরিবার আছে। অনুগ্রহ করে আপনারা সমস্যাটিকে বাড়িয়ে তুলবেন না, ঘরের মধ্যে অবস্থান করুন। আমরা বেশি কিছু করতে পারব না।’
এদিকে স্পেনে করোনাভাইরাসকে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। শনিবার একদিনেই দেশটিতে আক্রান্ত হয়েছে দেড় হাজার জন। এখন পর্যন্ত মারা গেছে ১৩৩ জন।
