জেনারেটর বিস্ফোরণ

রাঙ্গামাটি বন বিভাগের প্রধান কার্যালয় ছাই

আপডেট : ১৫ মার্চ ২০২০, ০৯:৪৩ পিএম

জেনারেটর বিস্ফোরণে সৃষ্ট অগ্নিকা-ে পুড়ে গেছে রাঙ্গামাটি শহরের প্রাণকেন্দ্র বনরূপায় অবস্থিত বন বিভাগের প্রধান কার্যালয়ের একাধিক ভবন। গতকাল রবিবার সকালে বিদ্যুৎ না থাকায় সাড়ে ৯টার দিকে জেনারেটর দিয়ে বিদ্যুৎ সরবরাহ চালু করে প্রতিষ্ঠানটি। কিন্তু কিছুক্ষণ পরে জেনারেটরটি বিস্ফোরিত হয় এবং সৃষ্ট আগুন অফিস ভবনগুলোতে ছড়িয়ে পড়ে।

পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, পুলিশ, সেনাবাহিনী, যুব রেডক্রিসেন্টসহ স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার আগেই পুড়ে যায় দক্ষিণ বন বিভাগ, উত্তর বন বিভাগ, ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগ ও অশ্রেণিভুক্ত বন বিভাগের প্রধান কার্যালয়। এই বিভাগগুলোর প্রধান কার্যালয় বনরূপায় একই ভবনে অবস্থিত। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর সাড়ে ১১টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দক্ষিণ বন বিভাগের বন কর্মকর্তা রফিকুর জামান শাহ্ বলেন, ‘জেনারেটর রুম থেকেই অগ্নিকআণ্ডের সূত্রপাত। অগ্নিকণ্ডে- বন বিভাগের প্রায় সব নথি পুড়ে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত