কভিড-১৯ নামক করোনাভাইরাসের ভ্যাকসিন সামনের সপ্তাহে পরীক্ষামূলকভাবে মানব শরীরে প্রয়োগ করতে যাচ্ছে আমেরিকা।
নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা এপিকে বলেন, সামনের সোমবার ৪৫ জন স্বাস্থ্যবান স্বেচ্ছাসেবী তরুণ-তরুণীকে ভ্যাকসিনটি দেয়া হবে। পরীক্ষায় অংশ নেয়া ব্যক্তিরা করোনায় আক্রান্ত নন। নতুন ভ্যাকসিনটি দেওয়ার পর তাদের শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় কি না, সেটিই দেখা হবে।
সিয়াটলে অনুষ্ঠেয় এই প্রক্রিয়াটির অর্থায়ন করছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলফ।
পরীক্ষায় সফলতা পেলে নভেল করোনাভাইরাসের ভ্যাকসিন পুরোপুরি প্রস্তুত করতে ১৮ মাসের মতো সময় লাগবে।
গত ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া কভিড-১৯ ভাইরাস পৃথিবী জুড়ে দেড় লাখের বেশি মানুষের শরীরে সংক্রমিত হয়েছে। মারা গেছেন প্রায় ৬ হাজার। এখনো কোনো প্রতিষেধক বা ভ্যাকসিন তৈরি করতে পারেনি কোনো দেশ।
চীন জানিয়েছে, তাদের প্রথম ধাপের ভ্যাকসিন আসতে আসতে এপ্রিল পেরিয়ে যাবে। তারপর পরীক্ষা করে বিক্রি উপযোগী করতে বছরখানেক লাগার কথা।
