কুড়িগ্রামে সাংবাদিককে মোবাইল কোর্টে দণ্ডের নথি তলব হাইকোর্টের

আপডেট : ১৭ মার্চ ২০২০, ০৩:২৮ এএম

কুড়িগ্রামে সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানকে মধ্যরাতে বাসার দরজা ভেঙে তুলে নিয়ে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়ার নথি তলব করেছে হাইকোর্ট। এ সংক্রান্ত একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেয়।

আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ও অ্যাডভোকেট ইশরাত হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেবাশীষ ভট্টাচার্য্য।

গত রবিবার শুনানিতে এ ঘটনায় অভিযোগকারী কে, কারা তাকে দণ্ড দিয়েছে তাসহ কুড়িগ্রাম জেলা প্রশাসনের মাধ্যমে রাষ্ট্রপক্ষের কাছে আদ্যোপান্ত জানতে চেয়েছিল হাইকোর্ট। গতকাল রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জেলা প্রশাসনের বরাত দিয়ে আদালতকে জানান, আরিফুলকে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত দণ্ড দেয়নি। সব আইন মেনে তাকে দণ্ড দিয়েছে মাদকবিরোধী টাস্কফোর্স। আদালত উভয়পক্ষের বক্তব্য শুনে এ বিষয়ে পরবর্তী শুনানি ও আদেশের জন্য আগামী ২৩ মার্চ দিন ধার্য করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত