বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কর্মীদের বাড়ি থেকে অনলাইনে কাজ করার নির্দেশনা দিয়েছে।
বুধবার সাংবাদিকদের এই তথ্য জানান সংস্থাটির নির্বাহী পরিচালক আসিফ সালেহ।
তিনি বলেন, আগামী রবিবার থেকে ব্র্যাকের হেড অফিসের সঙ্গে সংযুক্ত ২,০০০ কর্মকর্তা-কর্মচারী বাসা থেকে কাজ করবেন।
এসময় তিনি সকল কর্মীকে প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার অনুরোধ জানান।
তিনি আরও বলেন, আপাতত এক সপ্তাহ অনলাইনের কর্মীদের বাড়ি থেকে কাজ করতে হবে। আগামী ২৮ মার্চ পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান তিনি।
আসিফ সালেহ বলেন, সারাদেশে আমাদের ৫০,০০০ কমিউনিটি স্বাস্থ্য স্বেচ্ছাসেবী রয়েছেন। এছাড়া আমাদের ৪৫ হাজার নিজস্ব কর্মী রয়েছে। করোনাভাইরাসের বিরুদ্ধে সচেতনতা চালাতে মাঠ-পর্যায়ের কর্মীরা কমিউনিটি হেলথ স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন।
