ব্যাপক আর্থিক ক্ষতির মুখে ইউরোপের শীর্ষ পাঁচ লিগ

আপডেট : ১৯ মার্চ ২০২০, ১১:৩২ এএম

করোনাভাইরাসের কারণে মৌসুমের বাকি সময়টুকু ভেস্তে গেলে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়বে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ক্লাবগুলো। বৈশ্বিক অডিট ফার্ম কেএমপিজি’র হিসাব মতে পাঁচটি লিগের ক্ষতির অঙ্ক দাঁড়াতে পারে প্রায় ৪০০ কোটি ইউরো!

কেপিএমজি বলছে, ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা, বুন্ডেস লিগা, সেরি আ ও লিগ ওয়ান মৌসুমের বাকি ম্যাচগুলোর ম্যাচডে, সম্প্রচার ও অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম থেকে আয় হতে পারে ৩৪৫ থেকে ৪০০ কোটি ইউরো।

সবচেয়ে বেশি আর্থিক ক্ষতি হতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগের। এই লিগের ক্ষতি হতে পারে ১২৫ কোটি ইউরো। এই লিগের বাকি ম্যাচগুলোর সম্প্রচার থেকেই আসতে পারে ৮০ কোটি ইউরো।

সম্প্রচার খাত থেকে লা লিগার ক্ষতি হতে পারে ৬০ কোটি ইউরো। সেরি আর হতে পারে ৪৫ কোটি ইউরো। বুন্ডেসলিগার ৪০ কোটি ও লিগ ওয়ানের ২০ কোটি ইউরো ক্ষতি হতে পারে।

করোনাভাইরাসের ব্যাপক পাদুর্ভাবের মুখে ইউরোপের পাঁচটি লিগের খেলাই স্থগিত। স্থগিত চ্যাম্পিয়নস লিগের খেলাও। মরণঘাতী এই ভাইরাসের প্রভাব পড়েছে ক্রিকেট, টেনিসসহ অন্যান্য খেলাধুলায়ও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত