১৬ বিদেশফেরতকে হোম কোয়ারেন্টাইনে, এক নারীকে জরিমানা

আপডেট : ১৯ মার্চ ২০২০, ০৮:১৯ পিএম

করোনাভাইরাস ঠেকাতে ঠাকুরগাঁওয়ে  সম্প্রতি বিভিন্ন দেশ থেকে আসা ১৬ জনকে  হোম‌ কোয়ারেন্টাইনে থাকার নি‌র্দেশ দি‌য়ে‌ছে উপ‌জেলা প্রশাসন। এর মধ্যে এক নারী এই নির্দেশ অমান্য করায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন  এ জরিমানা করেন ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন বলেন, হোম কোয়ারেন্টাইনে তা‌লিকায় থাকা সদর উপ‌জেলা আকচা ইউনিয়নের এক নারী উপ‌জেলা সন্নিকটে ভারতীয় ভিসা সেন্টারে অবস্থান করেছেন। এমন তথ্য পেয়ে সরেজমিনে খোঁজ নিয়ে ওই প্রবাসী নারীকে আটক করা হয়। প‌রে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সেখা‌নে ৫ হাজার টাকা জরিমানাসহ ১৪ ‌দি‌নের হোম কোয়ারেন্টাইনে পাঠানোর আদেশ দেওয়া হয়। ওই নারী এক সপ্তাহ আগে ইতালি থেকে দেশে ফিরেছেন।

এ বিষয়ে উপ‌জেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন ব‌লেন, জরিমানাসহ হোম কোয়ারেন্টাইনে থাকা ওই নারীকে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের হা‌তে তু‌লে দেওয়া হ‌য়ে‌ছে।

উপ‌জেলা প্রশাসনের তা‌লিকায় থাকা বিদেশ ফেরতরা কড়া নজরদারিতে রাখা হয়েছে ব‌লেও জানান তি‌নি।

ইতালি, চীন, সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই, সিঙ্গাপুরসহ ১০টি দেশ থেকে আসা ১৬ জনের তালিকা প্রকাশ করে তাদের হোম কোয়ারেন্টইনে থাকার নির্দেশ দিয়ে বুধবার বিকেলে বিজ্ঞপ্তি প্রকাশ করে উপজেলা প্রশাসন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত