দৈনিক ভোরের পাতা পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাজী এরতেজা হাসানের বাবা কাজী আবদুল মান্নান (৮০) আর নেই। গত বুধবার রাত সাড়ে ৩টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজা গতকাল বৃহস্পতিবার বাদ জোহর গুলিস্তান কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে ভোরের পাতা পত্রিকার কার্যালয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
×
