বিএএফ এমওডিসি রিক্রুট দলের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

আপডেট : ২০ মার্চ ২০২০, ০৯:৫৫ এএম

বাংলাদেশ বিমানবাহিনীর ৪৭তম এমওডিসি রিক্রুট দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ গতকাল বৃহস্পতিবার বিমানবাহিনীর তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণ ইউনিট লালমনিরহাটে অনুষ্ঠিত হয়। বিমানবাহিনীর প্রভোস্ট মার্শাল এয়ার কমোডর এ কে এম শফিউল আজম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন এবং আকর্ষণীয় মার্চপাস্টের সালাম গ্রহণ করেন। এ কুচকাওয়াজের মধ্য দিয়ে ৪৭ জন এমওডিসি (বিমান) রিক্রুট বাংলাদেশ বিমানবাহিনীতে অন্তর্ভুক্ত হলো। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। রিক্রুট (এমওডিসি) মিজানুর রহমান শ্রেষ্ঠ রিক্রুট বিবেচিত হয়ে ‘চৌকস রিক্রুট ট্রফি’ লাভ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত