করোনাভাইরাস

দিনাজপুরে সুরক্ষা ব্যবস্থা নেই চিকিৎসক ও নার্সদের

আপডেট : ২০ মার্চ ২০২০, ১১:২৯ পিএম

দিনাজপুরে করোনাভাইরাস সতর্কতায় কাজ করছেন জেলা প্রশাসন, সিভিল সার্জন ও হাসপাতালে কর্মরত চিকিৎসক ও নার্সরা। কিন্তু পর্যাপ্ত সুরক্ষাব্যবস্থা নেই খোদ চিকিৎসক ও নার্সদেরই  এমন অভিযোগ কয়েকজন চিকিৎসক ও নার্সের। এদিকে করোনা আতঙ্কে হাসপাতালে রোগীদের ভিড় ছিল খুবই কম।

গতকাল শুক্রবার দিনাজপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ঘুরে দেখা যায়, করোনা আতঙ্কে অন্যান্য সাধারণ রোগীর ভিড় নেই। অনেকে আবার করোনাভাইরাসের ভয়ে হাসপাতাল ছেড়ে চলে গেছেন। একই চিত্র দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে। এদিকে করোনা আতঙ্কে চিকিৎসক ও নার্সরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক নার্স বলেন, ‘আমরা সবার থেকে বেশি হুমকির মধ্যে। এখনো গাউন ও ক্যাপ পাইনি। তবে যে মাস্ক দেওয়া হয়েছে সেগুলো আসলে করোনাভাইরাস মোকাবিলায় যথেষ্ট নয়।’ এক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বলেন, ‘সরকার করোনা মোকাবিলায় জনসমাগম এড়িয়ে চলতে বলছে। কিন্তু আমরা প্রতিদিন ৪০০ থেকে ৫০০ রোগী দেখছি। এটাও জনসমাগম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত