যুক্তরাষ্ট্রে করোনার সময়ে নতুন আইন

আপডেট : ২১ মার্চ ২০২০, ১২:০৩ এএম

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে একটি নতুন আইন পাস করেছে যুক্তরাষ্ট্র। ‘ফ্যামিলিস ফার্স্ট করোনাভাইরাস রেসপন্স অ্যাক্ট’ নামের ওই নতুন আইনের আওতায় বিনা মূল্যে করোনা পরীক্ষা করাতে সমর্থ হবেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা।

বিবিসির প্রতিবেদন মতে, ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যেই ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৩২৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২১৭ জনের।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত বুধবার করোনা মহামারীর বিরুদ্ধে লড়াই জোরালো করতে দেশটির সিনেট ৯০-৮ ভোটে ‘ফ্যামিলিস ফার্স্ট করোনাভাইরাস রেসপন্স অ্যাক্ট’ পাস করে। কয়েক ঘণ্টা পরই সেই বিলে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর মধ্য দিয়ে আইনে পরিণত হয়েছে বিলটি।

নতুন আইনের ফলে বিনা মূল্যে করোনা পরীক্ষার সুবিধার পাশাপাশি আক্রান্ত ও তাদের পরিচর্যায় থাকা ব্যক্তিরা বেতনসহ ছুটি পাবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত