মিন্টুরোডে খাদ্যমন্ত্রীর মেয়ে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত

আপডেট : ২১ মার্চ ২০২০, ১২:৫২ এএম

রাজধানীর মিন্টুরোডে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের মেয়ে সার্জারি চিকিৎসক কৃষ্ণা রুপা মজুমদার ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন।

শুক্রবার বিকেলে রাজধানীর মিন্টুরোডে এ ঘটনা ঘটে। খাদ্যমন্ত্রী দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, কৃষ্ণা রিকশায় ছিল। মিন্টুরোড পার হয়ে পার্কের সামনে কয়েকজন ছিনতাইকারী ব্যাগ ধরে টান দেয়। তখন কিছু একটা দিয়ে আঘাত করে, এতে হাতের আঙুল কেটে গেছে। বর্তমানে বাসায় বিশ্রাম নিচ্ছে। তেমন গুরুত্বপূর্ণ না হওয়ায় থানায় জানাইনি।

খাদ্যমন্ত্রীর মেয়ে অধ্যাপক সার্জন কৃষ্ণা রুপা মজুমদার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সার্জারি বিভাগের চিকিৎসক।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, এ ব্যাপারে জানা নেই। আর থানায়ও কেউ অভিযোগ নিয়ে আসেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত