করোনা মোকাবিলায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পরামর্শ দিলেন চিত্রনায়ক আরিফিন শুভ। তিনি বেশ কিছু ব্যায়ামের কৌশল দেখান, যেগুলো শরীর ফিট রাখতে ভূমিকা রাখবে।
আরিফিন শুভ তার ভেরিফায়েড ফেসবুক পেইজে ভিডিওবার্তায় টিপসগুলো নিজেই করে দেখান। ভিডিওবার্তায় আরিফিন শুভ বলেন, ‘অনেকে ভাবছেন, কতক্ষণ নেটফ্লিক্স, কতক্ষণ টিভি, কতক্ষণ বই পড়বেন! আর একটা কাজ করতে পারি। ব্যস্ততার কারণে আমার বাড়ি গোছাতে পারি না। সেটাও করতে পারি। আর একটা কাজ হলো- ব্যায়াম। নিজেকে ফিট রাখা। জিম ছাড়াও বাড়িতে যতটুকু স্পেস আছে সেটার মধ্যেই করা যেতে পারে।’
এরপর শুভ নেমে পড়েন হাতে কলমে ব্যায়াম শেখাতে। এ সময় শুভ বলেন, ‘যতটুকু জায়গা পাওয়া যায়, তাতে একটা ইয়োগো বা যেকোনো ম্যাট বিছিয়ে নিন। আর আমার দেখা দেখি করুন।’
শুভ এতে কার্ডিও করেন প্রথমে। তারপর পা ও অ্যাবসের ব্যায়াম করে দেখান। শেষে যোগ করেন, ‘যারা আমার দেখে এমন উদ্যোগ নেবেন তারাও ভিডিও করে আমাকে ট্যাগ করতে পারেন। আমি সে ভিডিও রি-পোস্ট করব।’
