সীতাকুণ্ডে আকাশ থেকে পড়ল রহস্যময় ধাতব বস্তু: ১৫ ফুট গর্ত

আপডেট : ২২ মার্চ ২০২০, ১২:১২ এএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে আকাশ থেকে এক রহস্যময় ধাতব বস্তু মাটিতে এসে পড়ায় ১৫ ফুট গর্ত তৈরি হয়েছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।   

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ কাউন্টার টেররিজম ইউনিটের  সহকারী ডেপুটি কমিশনার পলাশ কান্তি নাথ বলেন, এটা লোহার মতো একটা বস্তু, উচ্চতায় তিন ফুট। উপজেলার ভাটিয়ারি এলাকার আকাশ থেকে একটি দ্বিতল ভবনের পাশে খোলা জায়গায় এসে পড়েছে বস্তুটি। এতে ১৫ ফুট গর্ত তৈরি হয়েছে।  

সিতাকুন্ড পুলিশ পরে রাত ৮টার দিকে রৌপ্য বর্ণের বস্তুটি উদ্ধার করে। এর ওজন প্রায় ৩০ কেজি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত