কর্মক্ষেত্রে অতৃপ্তি দেখা দেবে বৃষের, প্রেমে বদনাম রটবে তুলার

আপডেট : ২২ মার্চ ২০২০, ০৮:৩৪ এএম

মেষ : স্ত্রীর অবাধ্যতায় সংসারে অতৃপ্তি বিরাজ করবে। সঞ্চিত অর্থ ব্যয় হয়ে যাবে। আয় থেকে ব্যয় বেশি।

বৃষ : কর্মক্ষেত্রে অতৃপ্তি দেখা দেবে। আয় ভালো নয়। মন-বল দুর্বল থাকবে।

মিথুন : শরীর ও মন ভালো নয়। বিদেশ ভ্রমণে অতৃপ্তি বাড়বে। স্ত্রীর সঙ্গে দ্ব›দ্ব দেখা দিতে পারে।

কর্কট : ব্যবসায় লগ্নিকৃত পুঁজি শেষ হয়ে যাবে। কর্মক্ষেত্রে সুন্দর অবস্থা বিরাজ করলেও মানসিক অশান্তি থাকবে। দুশ্চিন্তায় আয়ু ক্ষয় হবে।

সিংহ : গোপন শত্রুদের অপতৎপরতায় খরচ বাড়বে। স্ত্রীর দেহে নানা রোগ দেখা দেবে। জমা অর্থ শেষ হবে।

কন্যা : স্নায়ু ও পেটের পীড়া বাড়বে। শত্রুদের জন্য নগদ অর্থ খরচ হবে। কর্মক্ষেত্রে অতৃপ্তি বিরাজ করবে।

তুলা : উচ্চ রক্তচাপ বাড়তে পারে। অবৈধ প্রেমে বদনাম রটবে। সন্তানের স্বাস্থ্য ভালো যাবে না।

বৃশ্চিক : ডায়াবেটিসসহ যৌন ব্যাধি বাড়তে পারে। মায়ের স্বাস্থ্য ভালো যাবে না। বন্ধুর সঙ্গে দ্ব›দ্ব দেখা দিতে পারে।

ধনু : স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকবে। স্বল্প ভ্রমণ বাতিল হবে। স্ত্রীর স্বাস্থ্যও খুবই খারাপ থাকবে।

মকর : আয়ে অতৃপ্তি থাকলেও ভ‚রিভোজন ভালো চলবে। পেটের পীড়া বাড়তে পারে। কর্মক্ষেত্রে বন্ধুরা আনন্দে রাখবে।

কুম্ভ : পেটের রোগে স্নায়ু দুর্বলতা দেখা দেবে। সব রকম ভ্রমণ বাতিল হবে। সন্তানের স্বাস্থ্যের দিকে নজর দিন।

মীন : ব্যবসার পুঁজি শূন্য হয়ে যাওয়ার সম্ভাবনা। নিজের ও মায়ের স্বাস্থ্য ভালো যাবে না। ব্যয় বাড়বে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত