রূপগঞ্জে গণপিটুনিতে ‘গরু চোর’ নিহত, গাড়িতে আগুন

আপডেট : ২২ মার্চ ২০২০, ১১:৩৯ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গণপিটুনিতে অজ্ঞাত পরিচয় এক ‘গরু চোর’ নিহত হয়েছে। আগুন দেওয়া হয়েছে গরু পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানে।

রবিবার ভোর ৪ টার দিকে উপজেলার গাজীপুর বাইপাস সড়কের কালনী লালমাটিয়া স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় তিনটি গরু এবং পুড়ে যাওয়া কাভার্ডভ্যানটি উদ্ধার করেছে পুলিশ।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান জানান, অজ্ঞাত পরিচয় এক গরু চোর গণপিটুনিতে নিহত হয়েছে। চুরি চাওয়া তিনটি গরু উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

ওসি আরও জানান, তিনটি গরু এবং পুড়ে যাওয়া কাভার্ডভ্যানটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত