স্ত্রীকে লুকিয়ে প্রেমিকা নিয়ে ইতালি ভ্রমণ, করোনায় আক্রান্ত যুবক

আপডেট : ২২ মার্চ ২০২০, ০৫:৩৮ পিএম

স্ত্রীকে ধোঁকা দিয়ে প্রেমিকাকে নিয়ে ইতালিতে ভ্রমণ করে করোনাভাইরাসে আক্রান্ত হলেন এক ব্রিটিশ যুবক। ব্রিটিশ পত্রিকা দ্য সান এই খবর জানিয়েছে।

করোনায় আক্রান্ত হওয়ার পর ত্রিশ বছর বয়সী ওই যুবক নিজেই বিষয়টি স্ত্রীর কাছে স্বীকার করেন।

জানা যায়, ব্যবসার কাজে যুক্তরাজ্যের অন্য শহরে যাওয়ার কথা বলে প্রেমিকাকে নিয়ে ইতালি ভ্রমণ করেছিলেন তিনি। পরে সেখান থেকে ফিরে শরীরে করোনার উপসর্গ দেখে ভয় পেয়ে যান ওই যুবক। তার স্ত্রীও বিষয়টি বুঝে উঠতে পারছিলেন না।

পরে যুক্তরাজ্যের জনস্বাস্থ্য কর্তৃপক্ষকে গোটা ঘটনা খুলে বলেন যুবক। করোনার আতঙ্কের মধ্যেই প্রেমিকাকে নিয়ে ইতালি উড়ে গিয়েছিলেন তিনি।

এদিকে ওই যুবককে পরীক্ষা করে করোনা পজিটিভ বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে তার অবস্থা তেমন গুরুতর নয় ফলে দ্রুত সংক্রমণমুক্ত হয়ে উঠবেন বলে আশাবাদী চিকিৎসকেরা।

এদিকে স্বামীর সংস্পর্শে আসায় ওই ব্যক্তির স্ত্রীকে বাড়িতে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে।

ওই ব্যক্তি, তার স্ত্রী ও প্রেমিকার নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ। এমনকি তারা কোন এলাকার বাসিন্দা সে সম্পর্কেও কিছু জানা যায়নি।

এদিকে যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৬৭ জন। সেখানে এখনো কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এদিকে ইতালিতে মারা গেছে ৪ হাজার ৮২৫ জন, দেশটিতে আক্রান্ত ৫৩ হাজার ৫৭৮ জন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত