করোনা: প্রোডাকশন কর্মীদের জন্য তহবিল গঠন করছেন বিজ্ঞাপন নির্মাতারা

আপডেট : ২২ মার্চ ২০২০, ০৬:০১ পিএম

করোনাভাইরাসের কারণে ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে সব ধরনের শুটিং। শুটিং বন্ধ হওয়ায় প্রযোজক পরিচালকরা চলতে পারলেও বিপদে পড়ে গেছেন প্রোডাকশনের কর্মী ও সহকারীরা। তাদের বেশির ভাগই দিন আনে দিন খায়। দুস্থ ক্রুদের সহায়তা করার জন্য তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে ২৩টি বড় বিজ্ঞাপন নির্মাতা প্রতিষ্ঠান।

এক বিজ্ঞপ্তিতে তারা জানান, বাংলাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের জন্য সকল প্রোডাকশন হাউস সাময়িকভাবে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ অবস্থায় আমাদের প্রোডাকশন ক্রদের একমাত্র আয়ের পথটিও বন্ধ হতে যাচ্ছে। তাই আমাদের উচিত তাদের দিকে এখন সাহায্যের হাত বাড়িয়ে দেয়া। কেননা তারা শুধু প্রোডাকশন ক্রই নয়, আমাদের সহযোগী, আমাদের ইন্ডাস্ট্রির অবিচ্ছেদ্য অংশ।’

বিজ্ঞপ্তিটিতে বেশ কয়টি মোবাইল ব্যাংকিং নম্বর দেওয়া হয়েছে আর্থিক সহায়তা পাঠানোর জন্য। ক্রুদের খাবার, ওষুধসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য যে অর্থ লাগে তা এ তহবিল থেকে দেওয়া হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত