সরকারি-বেসরকারি সব অফিস ১০ দিনের ছুটিতে

আপডেট : ২৩ মার্চ ২০২০, ০৪:৩৪ পিএম

করোনাভাইরাসের প্রেক্ষাপটে ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত ১০ দিনের জন্য সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় পুলিশ ও হাসপাতাল ছাড়া সব ধরনের সরকারি সেবা বন্ধ থাকবে।

সোমবার বিকেলে মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। 

মন্ত্রিপরিষদ সচিব এ সময় ১০টি নির্দেশনা দেন। 

তিনি বলেন, ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটির পর বৃহস্পতি ও শুক্রবার সাধারণ ছুটি থাকবে। এরপর রবি থেকে বৃহস্পতিবার বন্ধ ঘোষণা করা হলো। পরবর্তী ৩ ও ৪ এপ্রিল বৃহস্পতি ও শুক্রবার স্বাভাবিক ছুটি থাকবে। 

সচিব আরো বলেন, এ সময় গণপরিবহন বন্ধ থাকবে না। তবে সবাইকে সাবধানে চলাচল করতে হবে। সব ধরনের সামাজিক ও ধর্মীয় সমাগম নিষিদ্ধ করা হয়েছে। 

বৈঠকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বাস্থ্য সচিব উপস্থিত ছিলেন। 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত