করোনায় আক্রান্ত ১, হোম কোয়ারেন্টাইনে দেড় হাজার

আপডেট : ২৩ মার্চ ২০২০, ০৮:৫৩ পিএম

দেশে নতুন করে ৬ জন করোনাভাইরাসে আক্রান্তের মধ্যে কুমিল্লার একজন রয়েছেন। তিনি ঢাকায় থাকতেন এবং সেখান থেকেই তার নমুনা সংগ্রহ করেছে আইইডিসিআর। বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত ক‌রে‌ছেন কুমিল্লা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান।

ওই ব্যক্তি কুমিল্লায় ছিলেন কিনা, এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

এ দিকে গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় হোম কোয়ারেন্টাইনে যাওয়া ব্যক্তির সংখ্যা ৫ শ ৮০ জন। সর্বমোট হোম কোয়ারেন্টাইনে যাওয়া ব্যক্তির সংখ্যা ১ হাজার ৫ শ ৮৩ জনে পৌঁছেছে। হোম কোয়ারেন্টাইনে থাকা ৮৪ ব্যক্তি নতুন করে ছাড়পত্র নিয়েছে জেলা সিভিল সার্জন অফিস থেকে। তথ্যটি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা সিভিল সার্জন অফিস।

কোয়ারেন্টাইনে যাওয়া ব্যক্তির সংখ্যা দিন দিন বাড়ছে বিষয়টির সত্যতা স্বীকার করে কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান জানান, আগে শুধুমাত্র বিদেশ ফেরত ব্যক্তিরা কোয়ারেন্টাইনে গিয়েছিল। বর্তমানে ওই বিদেশ ফেরত ব্যক্তিদের পরিবারের সদস্যরা এবং নতুনভাবে মার্চের শুরুতে যারা বিদেশ থেকে এসেছে তাদের পরিবারের সকল সদস্যরা হোম কোয়ারেন্টাইনে যাওয়ার কারণে এ সংখ্যাটা দিন দিন বাড়ছে। পাশাপাশি সচেতনতা বাড়ার কারণেই মূলত কোয়ারেন্টাইনে যাওয়ার পরিমাণ বাড়ছে।

কুমিল্লা সিভিল সার্জন অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় তিতাস উপজেলায়-২৭৫ জন, দাউদকান্দি উপজেলায়-১৫৩, মুরাদনগর-৩৭, বরুড়া-২২, লাকসাম-১৮, নাঙ্গলকোট-১৭, বুড়িচং-১৩, চান্দিনা-১০, দেবিদ্বার-৬, মনোহরগঞ্জ-৬, ব্রাহ্মনপাড়া-৫, সদর দক্ষিন-৫, মেঘনা-৪, আদর্শ সদর-৩, লালমাই-৩,  হোমনা-২, চৌদ্দগ্রাম-১জন হোম কোয়ারেন্টাইনে গিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত