করোনাভাইরাস সংক্রমণ থেকে রক্ষায় সাধারণ মানুষের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে বিএনপি। গতকাল সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
পরিচ্ছন্নতা সামগ্রী বিতরণের আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমদ বলেন, ‘প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে আওয়ামী লীগ সরকার যথাযথ পদক্ষেপ না নিয়ে অনেক কিছু গোপন করেছে। সরকার দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে।
