নবম-দশম শ্রেণি : বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

আপডেট : ২৪ মার্চ ২০২০, ১১:১৫ পিএম

সুধীর বরণ মাঝি

শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, চাঁদপুর

দ্বিতীয় অধ্যায়

বিশ্বসভ্যতা (মিসর, সিন্ধু, গ্রিক ও রোম)

বহুনির্বাচনী

(গতকালের পর)

২১. প্রথম রাজবংশের শাসনামল শুরু হয় কত সালে?

ক. খ্রিস্টপূর্ব ৩০০০ অব্দ থেকে

খ. খ্রিস্টপূর্ব ৩১০০ অব্দ থেকে

গ. খ্রিস্টপূর্ব ৩২০০ অব্দ থেকে

ঘ. খ্রিস্টপূর্ব ৩৩০০ অব্দ থেকে

২২. নবোপলীয় যুগের ক্ষেত্রে প্রযোজ্য

i. মানুষ কৃষিকাজ শেখে

ii. মানুষ নদীর তীরে বসবাস শুরু করে

iii. মানুষ ঘরবাড়ি নির্মাণ করতে শেখে

নিচের কোনটি সঠিক?

ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. i, ii ও iii

২৩. অলিম্পিক খেলার সূচনা হয় কোথায়?

ক. রোমে খ. গ্রিসে গ. তুরস্কে ঘ. বলিভিয়ায়

২৪. মিসরের পূর্বনাম কী?

ক. ইজিপ্ট                 খ. পিরামিড

গ. পারস্য                  ঘ. মেসোপটেমিয়া

২৫. অলিম্পিক খেলাকে ঘিরে নগর রাষ্ট্রগুলোর মধ্যে কী ধরনের মনোভাব গড়ে ওঠে?

ক. বন্ধুত্ব                    খ. শত্রুতা

গ. সৌহার্দ্যপূর্ণ            ঘ. সহযোগিতার

২৬. গ্রিক উপদ্বীপের প্রধান শহর কোনটি?

ক. এথেন্স                  খ. দানিয়ূব

গ. মেসেডোনিয়া        ঘ. আলেকজান্দ্রিয়া

২৭. মিসরীয় সভ্যতা কী নির্ভর ছিল?

ক. শিল্পের ওপর          খ. ব্যবসা-বাণিজ্য

গ. আমদানির ওপর     ঘ. কৃষির ওপর

২৮. সিন্ধু সভ্যতার কটি ভাস্কর্য-মূর্তি পাওয়া গেছে?

ক. ১২টি খ. ১৩টি গ. ১৪টি ঘ. ১৫টি

২৯। ফারাও পদটি কীভাবে অর্জিত হতো?

ক. বংশানুক্রমিকভাবে  খ. শক্তির ভিত্তিতে

গ. যোগ্যতার ভিত্তিতে ঘ. নির্বাচনের ভিত্তিতে

৩০. রোমান দাসরা কার নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করে?

ক. পেরিক্লিসের          খ. হোমারের

গ. স্পার্টাকাসের          ঘ. নেপলিয়নের

উত্তর

২১. গ, ২২. ঘ, ২৩. খ, ২৪. ক, ২৫. গ, ২৬. ক, ২৭. ঘ, ২৮. খ, ২৯. ক, ৩০. গ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত