সুনামগঞ্জে মুখে মাস্ক ছাড়া কাউকে বাইরে বেরোতে দিচ্ছে না পুলিশ

আপডেট : ২৫ মার্চ ২০২০, ০২:২৬ পিএম

সুনামগঞ্জে করোনাভাইরাস মোকাবিলায় জনসমাগম এড়াতে এবং সচেতনতা বাড়াতে শহরের বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করছে পুলিশ।

বুধবার সকালে শহরের কাজির পয়েন্ট, বুক পয়েন্ট ও আলফাত স্কয়ারসহ শহরের বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালাচ্ছে। এ সময় কেউ মুখে মাস্ক ছাড়া বের হলেই তাকে আটকে দিচ্ছে পুলিশ।

এছাড়া মোটরসাইকেলে একজনের বেশি আরোহন করতে দেওয়া হচ্ছে না, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে যাত্রী বেশি না উঠাতে অভিযান চালায় পুলিশ।

পুলিশ জানায়, করোনা মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রাখতে ও জনসচেতনা তৈরিতে এমন অভিযান। সবাই যাতে মুখে মাস্ক ব্যবহার করে এবং জনসমাগম এড়াতে একে অপরের প্রতি ৩ ফুট দূরত্ব রেখে চলে এ জন্য পুলিশি অভিযানের পাশাপাশি মাইকিং করা হচ্ছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে বিভিন্ন উপজেলায় নতুন করে আরও ৫২ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে সুনামগঞ্জ স্বাস্থ্য বিভাগ।

এ নিয়ে জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৪৫০ জন। আর হোম কোয়ারেন্টাইনে থাকা ৯৪ জনকে ছাড়পত্র দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। জেলায় গত ১ মার্চ থেকে বিদেশফেরত প্রবাসীর সংখ্যা ৪ হাজার।

বুধবার সকালে সুনামগঞ্জ সিভিল সার্জন অফিস এখন পর্যন্ত জেলায় ৪৫০ জনের হোম কোয়ারেন্টাইনে থাকার খবর নিশ্চিত করে অফিস কর্তৃপক্ষ জানায়, বিদেশ ফেরত এই ৪৫০ যাত্রীদের উপজেলা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে সবাইকে নজরদারিতে রাখা হয়েছে। এছাড়া হোম কোয়ারেন্টাইনে থাকা ৯৪ জনকে ছাড়পত্র দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

সুনামগঞ্জ প্রতিনিধি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত