মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন এবং পে ইট ফরওয়ার্ড বাংলাদেশের যৌথ উদ্যোগে পারসোনাল প্রোটেকশন ইকু্ইমেন্ট (পিপিই) উৎপাদন শুরু হয়েছে। শনিবার নাগাদ সীমিত আকারে বিতরণ শুরু হবে। এক ফেইসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন উদ্যোগটির সঙ্গে সংশ্লিষ্ট চন্দ্র নাথ।
পিপিই নির্মাণে দুই প্রতিষ্ঠানের মিলিত উদ্যোগে কারিগরি সহায়তা দিচ্ছে মার্কস অ্যান্ড স্পেন্সার।
সম্প্রতি এই উদ্যোগ নিয়ে মার্ক অ্যান্ড স্পেন্সারের কান্ট্রি ডিরেক্টর স্বপ্না ভৌমিকের একটি ফেইসবুক পোস্ট ঘিরে বেশ সমালোচনা হয়। পরে তিনি পোস্টটি সরিয়ে। বিষয়টি পরিষ্কার করা হয় চন্দ্র নাথের পোস্টে।
পিপিই উৎপাদন ও বিতরণ প্রসঙ্গে বলেন, “আজ পিপিই উৎপাদন শুরু হয়েছে। আগামী শনিবার থেকে সীমিত আকারে তা বিতরণ শুরু করা সম্ভব হবে।”
আরো জানান, ২৫ মার্চ পর্যন্ত দুই সংগঠনের ব্যানারে সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ব্যক্তি, বিভিন্ন গ্রুপ, নন-প্রফিট এবং করপোরেট সংস্থার মাধ্যমে প্রায় দেড় কোটি টাকা এসেছে। এই তহবিলে যোগদানের আহ্বানও জানান চন্দ্র নাথ।
সেখানে উদ্যোগে অংশ নেওয়ার পথও বাতলে দেওয়া হয়-
# মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন (USA IRS registered 501(c)3 Foundation)
১) Facebook Fundraiser: https://www.facebook.com/donate/643259536496746/10157396779796795 (All donation options in description)
২) PayPal Giving Fund: https://www.paypal.com/us/fundraiser/charity/1833836
৩) PayPal email: [email protected] [Choose Family and Friends Transfer)]
৪) রকেট নাম্বারঃ 01717 829625-5
# পে ইট ফরোয়ার্ড বাংলাদেশঃ
Arunachal trust,
Acc No - 00890320000132
Trust bank, Kakrail Branch
Arunodoy Trust
Acc No - 00890320000230
Trust bank, Kakrail branch
Bkash Marchant acc No - 01847101442
