গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে বিভিন্ন উপজেলায় নতুন করে আরও ৫৬ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে সুনামগঞ্জ স্বাস্থ্য বিভাগ।
এ নিয়ে জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৫০৬ জন। আর হোম কোয়ারেন্টাইনে থাকা ১৩০ জনকে ছাড়পত্র দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ সিভিল সার্জন অফিস এখন পর্যন্ত জেলায় ৫০৬ জনের হোম কোয়ারেন্টইনে থাকার খবর নিশ্চিত করেছে।
অফিস কর্তৃপক্ষ আরো জানায়, বিদেশ ফেরত এই ৫০৬ যাত্রীদের উপজেলা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে সবাইকে নজরদারিতে রাখা হয়েছে এবং হোম কোয়ারেন্টাইনে থাকা ১৩০ জনকে ছাড়পত্র দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
এদিকে করোনাভাইরাস মোকাবেলায় সামাজিক দূরত্বে কাজ করতে সুনামঞ্জেও মাঠে কাজ করছে জেলা প্রশাসন ও সেনাবাহিনী।
এছাড়া করোনাভাইরাস সতর্কতায় সব ধরনের জনসমাগম এড়িয়ে চলতে মাইকিং করা হচ্ছে, লিফলেট বিতরণসহ প্রত্যেক উপজেলায় প্রশাসন কাজ করছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
