নায়ক শিপন, ইমতুসহ কলকাতায় আটকা পড়েছেন ১১ জনের সিনেটিম

আপডেট : ২৬ মার্চ ২০২০, ০৯:৫২ পিএম

করোনাভাইরাসের কারণে কলকাতায় আটকা পড়েছেন ১১ জনের সিনে টিম। ১১ জনের টিমে আছেন চিত্রনায়ক শিপন মিত্র, সাঞ্জু জন, ইমতু রাতিশ, নতুন অভিনেত্রী বন্যি, রাইসাসহ মেকআপম্যান, ক্যামেরাম্যান ও অনেকেই।

কলকাতা থেকে ইমতু গণমাধ্যমকে জানিয়েছেন, চলচ্চিত্র পরিচালক ইফতেখার চৌধুরীর একটি ভূতের সিনেমার শুটিংয়ের জন্য আইসল্যান্ড যাওয়ার কথা ছিল। তার ভিসার জন্য কলকাতায় যান তারা ১৬ ফেব্রুয়ারি। এর মধ্যেই দারা বিশ্বে মহামারি আকার ধারণ করে করোনা। এদিকে কাজ শেষ করে উঠতে না পারায় দেশে ফিরতে পারেননি তারা। বর্তমানে কলকাতার একটি হোটেলে বন্দী হয়ে কাটছে দিন।

ইমতু বলেন, ‘এমনভাবে করোনা বিশ্বজুরে মহামারি হয়ে উঠবে সেটা ফেব্রুয়ারিতে বোঝা যায়নি। তাই কোনো রকম শঙ্কা ছাড়াই আমরা এসেছিলাম। সবার পাসপোর্ট ভিসার জন্য জমা ছিল অ্যাম্বাসিতে। জরুরি অবস্থার মধ্যে তাই দেশে ফেরার সুযোগ পাইনি। আপাতত কলকাতার একটি হোটেলে গৃহবন্দী হয়ে আছি সবাই। কোয়ারেন্টাইনে। টিভি আর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি করোনার প্রভাব। এই ক্রান্তিলগ্নে নিজের দেশ থেকে দূরে থাকাটা আতঙ্কের মধ্যে অন্যরকম দুঃখ জাগাচ্ছে। সবার কাছে দোয়া চাই যেন সুস্থভাবে দেশে ফিরতে পারি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত